Showing posts with label ডোমেইন. Show all posts
Showing posts with label ডোমেইন. Show all posts

১২ ডলারে বিক্রি হয়েছিল গুগল ডট কম



অবাক শুনালেও আপনি ঠিকই পরেছেন গুগল ডট বিক্রি হয়ে গিয়েছিল মাত্র ১২ ডলারে। সান্মায় ভেদ নামে বাবসন ইউনিভার্সিটির এক ছাত্র লিঙ্কড ইন এ তার পোস্টে এ খবর প্রকাশ করে।

সান্মায় ভেদ জানায় সে গুগল ডোমেইন এ ডোমেইন এর নাম লিখে সার্চ দিচ্ছিলেন। তিনি গুগল ডট কম লিখে সার্চ দিলে তা এভেইলএবল দেখায় এবং তিনি সাধারন ভাবেই ডোমেইনটি কিনে নেন। এরপর তিনি ওয়েব দুনিয়ার এক নম্বর সার্চ ইঞ্জিন গুগলের ডোমেইনটির মালিক হয়ে যান!!!

গুগল ডোমেইন তার জন্য তার ক্রেডিট কার্ড থেকে ১২ ডলার কেটে নেয়। এরপর গুগল ওয়েবমাস্টার টুলস এ নোটিফিকেশান আসে যে তিনি ডোমেইনটির মালিকানা পেয়েছেন। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই গুগল ডোমেইন থেকে তাকে আরেকটি ইমেইল পাঠানো হয় যাতে তাকে ডোমেইনটির মালিকানা প্রত্যাহার করার জন্য বলা হয়।

ডোমেইনটি গুগলের হওয়া সত্ত্বেও তা ভেদ কিনে নিতে সম্ভব হন এবং খুব দ্রুত গুগলও তা পুনরুদ্ধার করে। এর আগেও ২০০৩ সালে এরকম একটি ঘটনা ঘটেছিল টেক জায়ান্ট মাইক্রোসফট এর সাথে। তবে সেবার তারা তাদের ইমেইল ডোমেইন হটমেইল ডট কো ডট ইউকে কে এত তাড়াতাড়ি ফিরে পেতে পারেনি।

ভেদ জানান তিনি এর মাধ্যমে  গুগলকে তাদের সিকিউরিটি সম্পর্কে আরও সচেতন হওয়ার আভাস দেন।

ভেদ বর্তমানে বাবসন ইউনিভার্সিটিটে এমবিএ করছেন। এছাড়াও তিনি ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত লিঙ্কড ইন এর মাধ্যমে গুগলের জন্য কাজ করেছেন।

যদিও গুগলের মত সাইট গুলো তাদের ডোমেইন কে অটো রিনিউ দিয়ে থাকে। তারপরেও এধরনের সমস্যা হওয়াটা খুবই অস্বাভাবিক ও বিপদজনক।
Read More »