সারা পৃথিবীতে ফ্রি ইন্টারনেট সুবিধা পৌছে দেয়ার লক্ষ্য নিয়ে ফেসবুকের ইন্টারনেট ডট অর্গ যাত্রা শুরু করে। আর তারই ধারাবাহিকতায় এবার আরো ভালোভাবে সাজানো হয়েছে ফ্রি ইন্টারনেটের ওয়েবসাইটটিকে। এখন ইন্টারনেট ডট অর্গ নয় ফ্রিবেসিকস ডট কম নামে চলছে ফেসবুকের এই কার্যক্রম। শুধুমাত্র নাম পরিবর্তনেই থেমে থাকেনি তারা। নাম ছাড়াও তাদের সেবার ক্ষেত্রেও পরিবর্তন এনেছে ফ্রিবেসিকস। আগের সাইট গুলোর সাথে নতুন ভাবে আরো ১২ টি ওয়েবসাইট যুক্ত হয়েছে এখানে। এরমধ্যে বিশ্বের ১ নম্বর সার্চ ইঞ্জিন গুগল এবং বিবিসি নিউজ ও রয়েছে। এছাড়াও রয়েছে bd24live.com, Dictionary.com, iLearn, Money Matters, Smart Business, Smart Woman, কৃষি বিষয়ক Tambero.com, Thesaurus, World Reader এবং আর নয় ম্যালেরিয়া।
নতুন সাইট গুলো ব্যবহার করতে হলে ওয়েবসাইটের নিচে আরো পরিসেবা যুক্ত করুন আর অ্যাপসে অপশন (তিনটি ডট দেয়া বাটন) থেকে আরো পরিসেবা যুক্ত করুন এ ক্লিক করতে হবে। আর পছন্দমত ওয়েবসাইট মূলপাতায় যুক্ত করে ব্যবহার করতে পারবেন।
তবে নতুন যে সেবা গুলো যুক্ত করা হয়েছে তা দিনে একবারের বেশি ব্যবহার করা যাবেনা। আর এছাড়া আর তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি ফ্রিবেসিকস এ।
উল্লেখ্য বাংলাদেশে শুধুমাত্র রবি সিম ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন।