উবুন্টুর জন্য বিভিন্ন কীবোর্ড

উইন্ডোজ ব্যবহারকারীদের উবুন্টু ব্যবহার করার সময় প্রথম যে প্রশ্নটি সামনে আসে সেটি  হল উইন্ডোজ এবং উবুন্টুর বাংলা কীবোর্ড এক কিনা। এক্ষেত্রে উত্তর একটাই এদের বাংলা কীবোর্ড গুলো ভিন্ন ভিন্ন লেআউটে তৈরি।
উইন্ডোজে আপনি বিজয় ব্যবহার করছেন কিন্তু উবুন্টুতে বিজয় নেই। এখানে রয়েছে জাতীয়, প্রভাত, ইউনিজয় সহ বেশকিছু বাংলা কীবোর্ড লেআউট।
এদের মধ্যে আমি আপনাকে ইউনিজয় ব্যবহার করতে বলব। কারণ এটা প্রায় বিজয়ের মত। এটা আর বিজয়ের মধ্যে তফাৎ হল বিজয়ে স্বরবর্ণের একার,ওকার ইত্যাদি কার সমূহ বর্ণের আগে দিতে হয়। কিন্তু ইউনিজয়ে বর্ণের পরে কার দিতে হয়।
আপনি হয়তোবা আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে রিদমিক কীবোর্ড এর ইউনিজয় লেআউট ব্যবহার করেছেন। যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনার কাছে ইউনিজয় ব্যবহারে কোনো অসুবিধা হবেনা। বরং সুবিধাই হবে।
এছাড়া অন্যান্য সকল কীবোর্ড লেআউট উইন্ডোজ থেকে সম্পূর্ণ আলাদা। তবে কিছুদিন ব্যবহার করলে আপনিও অন্যান্য লেআউটের কীবোর্ড চালাতে পারবেন।
আর এর জন্য প্রাথমিকভাবে আপনি অ্যান্ড্রয়েডে নতুন পুরাতন রিদমিক কীবোর্ড ব্যবহার করতে পারেন।
Show Comments: OR

No comments:

Post a Comment